মানিকগঞ্জে পুলিশ সদস্যসহ দুইজন করোনায় আক্রান্ত মানিকগঞ্জে নতুন করে করোনা ভাইরাসে দুইজন আক্রান্ত হয়েছে। সিংগাইর উপজেলায় ৩ জনসহ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ এ দাঁড়ালো। কয়েকদিন আগে সিংগাইর উপজেলায় তাবলীগের ৩ সদস্য করোনায় আক্রান্ত হন।
নতুনকরে করোনায় আক্রান্ত দুইজনের মধ্যে একজন শিবালয়ে এক পুলিশ সদস্য ও অপরজন হরিরামপুরে এক প্রেস ব্যবসায়ী। এ ঘটনায় শিবালয়ের ৩টি ওয়ার্ডের ৮টি গ্রাম লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন: বড়ো ঝুঁকিতে ঢাকা
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ শুক্রবার রাত সাড়ে ১০টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে