বাগেরহাটে ঢাকা ফেরত একই পরিবারের ৫ জন আইসোলেশনে

লকডাউনের পর রাজধানী ঢাকা থেকে অ্যাস্বুলেন্সে করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বাগেরহাটে আসা একই পরিবারের পাঁচজনসহ ৬জনকে নেয়া হয়েছে সদর হাসপাতালের আইসোলেশনে।

বাগেরহাট সদরের বারুইপাড়া ইউনিয়নের কোদলা গ্রামের বাড়ীতে আশ্রয় নেয়া নারী-শিশুসহ এই পরিবারটির সকল সদস্যের শরীরে উচ্চমাত্রার জ্বরসহ করোনার উপসর্গ থাকায় তাদের শনিবার দুপুরে সদর হাসপাতারের আইসোলেশনে নেয়া হয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেলফার হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, লকডাউনের পর রাজধানী ঢাকা থেকে পালিয়ে বাগেরহাট গ্রামের বাড়িতে আসা একই পরিবারের ৫ জনসহ ৬ জনকে আজ  শনিবার দুপুরে সদর হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। তাদের প্রত্যেতের শরীরে উচ্চমাত্রার জ্বরসহ করোনার উপসর্গ রয়েছে। তাদের ৬ জনের শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম