যশোরের বেনাপোলে সাড়া ফেলেছে ‘ফ্রি সবজি দোকান’ । এখান থেকে সবজি নিয়ে উপকৃত হচ্ছেন স্থানীয় অসচ্ছল ব্যক্তিরা।
বেনাপোল বাজারের দূর্গাপুর মোড়ের সামনে ভ্যানের উপরে বসানো হয়েছে ফ্রি সবজির দোকান। প্রত্যেক অসচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে এসব সবজি। এ কার্যক্রমে ভ্যান গাড়িতে রাখা হয়েছে আলু, পেয়াজ, কাঁচা ঝাল, উচ্ছে, টমেটো, লাউ, লাল শাক। অসচ্ছল ও যাদের কেনার সামর্থ্য নেই এমন পরিবারকে প্রয়োজন অনুযায়ী সবজি সরবরাহ করা হচ্ছে।
আরো পড়ুন : মানুষকে ঘরে রাখতে লাঠি জরুরি: শামীম ওসমান
ফ্রি সবজি দোকানের অন্যতম উদ্যোক্তা শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভ জানান, অনেকে আর্থিকভাবে কষ্টে আছেন। তাদের কথা চিন্তা করে আমরা এ উদ্যোগ নিয়েছি। আমাদের এ কার্যক্রম শার্শা উপজেলার সকল ইউনিয়নে চলবে।
ইত্তেফাক/ইউবি