বিজয়নগরে ২জন করোনা আক্রান্ত, ৫ গ্রাম লকডাউন 

বিজয়নগরে প্রথমবারের মত ২জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে । এর মধ্যে ১ জন হোমকোয়রেন্টে আছে এবং অপরজন উপজেলা হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়রেন্টাইনে অবস্থান করছে। এউপলক্ষে হরষপুর ইউনিয়নের পাচগাও, বাগদিয়া খৈচাপুরা, সোনামুড়া এবং উপজেলা হাসপাতার সংলগ্ন গ্রামকে লকডাউন করা হয়েছে।

এ ব্যাপারে বিজয়নগর হাসপাতালের ভারপ্রাপ্ত (টিএচও) ডা: আশরাফুল আলম স্বপন বলেন, গত বুধবার উপজেলার হরষপুর ইউনিয়নের পাচগাওঁ গ্রামের হোম কোয়ারেন্টে থাকা আব্দুল  বাছিরের ছেলে জাকির হোসেন (৩৫) ও প্রাতিষ্ঠানের কোয়রেন্টাইনে থাকা চিনাই গ্রামের আবু নেসার ছেলে মোবারক হোসেনসহ (১৮) কোয়ারেন্টে থাকা ৬জনের নমুনা সংগ্রহ করে উপজেলা নমুনা সংগ্রহ টিম ঢাকায়  আইসিডিডিআর এ  প্রেরণ করে। আজ শনিবার রিপোর্ট আসলে জাকির হোসেন ও মোবারেক হোসেন এর রেজাল্ট পজিটিভ আসে এবং বাকী ৪ জনের নেগেটিভ আসে । উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বলেন, কোভিড ১৯ পজিটিভ রেজাল্ট আসায় হাসপাতাল ও আক্রান্ত এলাকার কয়েকটা গ্রামকে লকডাউন করা হয়েছে এবং আহতদের সংস্পর্শে আসা লোকদের হোম কোয়ারেন্টে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং উপজেলাবাসীকে ঘরে  থাকার জন্য বলা হয়েছে।


ইত্তেফাক/আরকেজি