প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সবার মধ্যে সচেতনতা তৈরি ও গরীব-অসহায় মানুষদের সহযোগিতা করতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে নীলফামারীর এক ঝাঁক তরুণ। সামাজিক মাধ্যমে গঠন করেছে ‘করোনা ব্রিগেড,নীলফামারী’ নামে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবক গ্রুপ।
এর মাধ্যমে গ্রুপটি নীলফামারীস্থ বিশিষ্ট ২৫ চিকিৎসকদের মাধ্যমে অনলাইন চিকিৎসা সেবা দিচ্ছে। প্রতিদিন রাত ১০টায় চিকিৎসকের মাধ্যমে ফেসবুক লাইভে এ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে । সংগঠনটির হটলাইন নম্বর ০১৭২৩-৫০৮৩০৮।
জেলার পরিচ্ছন্নতাকর্মী, পুলিশ,নার্স ও সিভিল সার্জন অফিসারদের মধ্যে সেনিটাইজার বিতরণ। অসহায়দের মাঝে সাবান,মাস্ক, ও শিশুখাদ্য বিতরণ কর্মসূচি পালন করছে ‘করোনা ব্রিগেড,নীলফামারী’।
অনলাইন এই গ্রুপটির কার্যক্রমের মধ্যে আছে, নিম্নমধ্যবিত্ত ও অসহায়দের ওয়ার্ডভিত্তিক তালিকা তৈরি ও খাদ্য বিতরণ (৫০০ পরিবারকে)। জেলা প্রশাসক ও পুলিশ সুপার নীলফামারীসহ প্রশাসনকে সার্বিক সহযোগিতা। করোনা প্রতিরোধে সচেতনতা ও সামাজিক প্রতিরোধ তৈরি।
হটলাইন নম্বর (০১৭২৩-৫০৮৩০৮) সহ নীলফামারী থানা পুলিশের নম্বরসহ (০১৭১৩-৩৭৩৯০৯) সচেতনতামুলক লিফলেট বিতরণ প্রায় ১৫,০০০ কপি।
এছাড়াও স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি ও জেলা প্রশাশকের সাথে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন এলাকার অসহায় গরীবদের ত্রাণ ও চিকিৎসা সেবার জন্য অনুরোধ করা সহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ। করোনা ভাইরাস নিয়ে সকল গুজব প্রতিহত করা।
পুরো নীলফামারীতে টেলিমেডিসিনের প্রচলনে সার্বিক সহযোগিতা। নীলফামারীতে করোনা ভাইরাস প্রতিরোধে ডাক্তার পেশেন্ট প্রটেক্টর বুথ স্থাপনের কার্যক্রম শুরু করা।
স্বেচ্ছাসেবক গ্রুপের প্রতিনিধিরা আহ্বান করে জানান, শুধু অর্থ দিয়ে নয়, যার যা সামর্থ তাই দিয়ে আমাদের সাহায্য করুন। খাদ্য, ট্রান্সপোর্টেশন, সাবান, মাস্ক সর্বপরি প্রয়োজনে আমাদের স্বেচ্ছাসেবী হিসেবে যোগদান করুন।
সেইসঙ্গে জানানো হয়, অসহায় গরীব না খেতে পারা মানুষদের কাছে আপনাদের হয়ে আমরা খাদ্য পৌঁছে দিব, আপনার এলাকার অভুক্তদের তালিকা তৈরি করে আমাদের ইনবক্স করুন। আমাদের নিজেদের মাধ্যমে বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাহায্য করা হবে।
গত ২০ মার্চ করোনা ব্রিগেড গঠন করা হয়। এর সমন্বায়ক ফিরোজ সোহাগ,রেদওয়ান দৃষ্টি। পরিকল্পনায় নবনিতা চক্রবর্তী, সুজাউদ্দিন খান রনি, জাহানুল হাবীব রুকু, সাব্বির হোসেন।
স্বেচ্ছাসেবক গ্রুপটিতে সাহায্য পাঠানোর ঠিকানা, বিকাশ: ০১৭৪৩৫৮১৬৮১
রকেট: ০১৭৪৩৫৮১৬৮১-৩
ইত্তেফাক/এসআর