ঝালকাঠি সদর উপজেলায় নারায়ণগঞ্জ থেকে আসা একই পরিবারের শিশুসহ ৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তাই বাড়িটি লকডাউন করা হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, এরা স্বামী, স্ত্রী এবং তাদের ১টি শিশু। কিছু দিন আগে তারা স্বপরিবারে নারায়ণগঞ্জ থেকে ঝালকাঠি এসেছিলেন। এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, ১১ এপ্রিল পর্যন্ত জেলার ৫৭ জনের নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে ২৬ জনের শরীরে কোন করোনা ভাইরাসের সন্ধান মেলেনি। এছাড়া ৩ জনের রিপোর্ট পজেটিভ হওয়ায় ঐ বাড়িটি লকডাউন করা হয়েছে শনিবার। তবে আক্রান্তদের নাম ঠিকানা জানাতে অপারগতা প্রকাশ করেন সিভিল সার্জন।
ইত্তেফাক/আরকেজি