নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ওষধের দাম বেশি রাখায় একজন ওষুধ ব্যবসায়ীকে নগদ ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সুলতান মেডিক্যাল হল নামে ওষুধ দোকানের বিরূদ্ধে মূল্য বৃদ্ধি ও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এই রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধা সাতটায় একজন লোক রাস্তায় ঘুরাঘুরি করতে থাকলে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে চলাচলের কারণ জানতে চান। পরে তিনি ওষুধ ক্রয় এবং মূল্য বৃদ্ধির কথা জানান। এরপর তাকে নিয়েই ওই দোকানে অভিযান চালানো হয় ও ঘটনার সত্যতার প্রমাণ মেলে।
আরও পড়ুন: করোনার উপসর্গ নিয়ে রবিবার সারাদেশে আরো ১৫ জনের মৃত্যু
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, 'একটি ব্যাথানাশক (টাফেন্ডা) ওষুধ, যার মূল্য পাঁচ টাকা; কিন্তু বিক্রেতা তা একশ' টাকা রেখেছে। এছাড়াও প্রেসক্রিপশন ছাড়া এমন ওষুধ বিক্রির দায়ে সুলতান মেডিক্যাল হলকে ৩০ হাজার টাকা অর্থ দণ্ড করা হয়।'
ইত্তেফাক/বিএএফ