করোনা ভাইরাস সংক্রমণের সংকটময় এই পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যকর্মী এবং সংবাদকর্মীদের পাশে থাকার লক্ষ্যে কাজ করছে ইপিলিয়ন গ্রুপের লাইফ স্টাইল ব্র্যান্ড সেইলর ও ইপিলিয়ন ফাউন্ডেশন। করোনা ভাইরাসের সংক্রমণ দেশে খুব ভয়াবহ রূপ নেওয়ার আগেই ইপিলিয়ন ফাউন্ডেশন এবং সেইলর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে ইতমধ্যেই মুগদা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জামাদি (পিপিই) প্রদান করা হয়েছে। এর আগে পিপিই সরবরাহ কার্যক্রম সম্পন্ন হয়েছিল বারডেম জেনারেল হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, আঞ্জুমান মফিদুল ইসলাম সহ কয়েকটি প্রতিষ্ঠানে।