খুনি মাজেদের লাশ নারায়ণগঞ্জ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের লাশ নারায়ণগঞ্জ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফাঁসির রায় কার্যকরের পর রাতের আঁধারে গোপনীয়তার মাধ্যমে তার মরদেহ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হোসেনপুর এলাকায় দাফন করা হয়। রবিবার (১২এপ্রিল) ভোরে উপজেলার হোসেনপুর এলাকায় এই মরদেহ দাফন করা হয়।

এই লাশ জেলা থেকে অপসারণের দাবিতে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ৭১ নামের একটি সংগঠন সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন করে। আজ সোমবার (১৩ এপ্রিল) খাগকান্দা এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরো পড়ুন: খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ হলের জি এস আব্দুর রহিম সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক মামুন সরকার, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জামান সরকার ও বিল্লাল সরকারসহ শতাধিক লোক অংশ নেন।

তারা লাশ সোনারগাঁ থেকে সরিয়ে নেওয়ার দাবি জানান।

ইত্তেফাক/এএএম