বিদায়ী আইজি জাবেদ পাটোয়ারী সৌদি আরবে রাষ্ট্রদূত

বাংলাদেশ পুলিশের বিদায়ী আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি তিন বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগে থাকবেন। 

গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে জাবেদ পাটোয়ারীর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। উল্লেখ্য আজ মঙ্গলবার জাবেদ পাটোয়ারী অবসরে যাচ্ছেন।

আরও পড়ুন: ঘরে থেকেই করোনাকে মোকাবিলা করতে হবে :কাদের

বিসিএস ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী সহকারী পুলিশ সুপার হিসেবে এ বাহিনীতে যোগ দেন ১৯৮৬ সালে।  তিনি ষষ্ঠ বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হয়েছিলেন। এ ছাড়া সমন্বিত মেধাতালিকায় তিনি চতুর্থ ছিলেন।

জাতিসংঘ শান্তি রক্ষা মিশন সুদান, কসোভো, সিয়েরালিয়ন ও ক্রোয়েশিয়ায় দায়িত্ব পালন করেন তিনি। এর আগে অতিরিক্ত আইজি সিআইডি, পুলিশ সদর দপ্তর ও খুলনার পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন জাবেদ পাটোয়ারী।


ইত্তেফাক/আরআই