করোনা ভাইরাস প্রতিরোধে রাজৈর লকডাউন

করোনা ভাইরাসের রোগী শনাক্ত হবার পর জেলা প্রশাসক সোমবার থেকে রাজৈর উপজেলাকে লকডাউন ঘোষণা করেন। এরপরেও কাচাবাজার ও মাছ বাজারে সামাজিক দুরত্ব রেখে দোকানররা বসছিল না, অন্যদিকে ক্রেতারাও সামাজিক দুরত্ব মানছিল না।

উপায়ান্ত না দেখে অবশেষে উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ বিভাগ, সেনাবহিনী ও পৌর মেয়রের তৎপরতায় আজ মঙ্গলবার থেকে কাচাঁবাজার ও মাছ বাজার পুর্বে জায়গা থেকে সরিয়ে নিয়ে বাসস্ট্যান্ডের খালি জায়গায় সামাজিক দুরত্ব বজায় রেখে বসানো হয়েছে।

ফলে সরকারি বিধি অনুযায়ী একটি পরিচ্ছন্ন পরিবেশে বাজারটি দৃশ্যমান হয়েছে। তবে খোলা আকাশের নীচে বসায় এ সব দোকানদারের শারিরীক সমস্যা দেখা দিতে পারে বলে দোকানরা জানান। ঘোষণা অনুযায়ী বাজারটি সকাল ৬টা থেকে দুপুর ১১ টা পর্যন্ত চলবে। এ জায়গাটি কিছুদিন পূর্বে নির্বাহী অফিসার সোহানা নাসরিন এর প্রচেষ্টায় ও পৌর মেয়রের সহযোগিতায় অবৈধ দখলমুক্ত হয়েছিল। আজ সে জায়গাটি করোনা ভাইরাসের ক্রান্তিকালে ভালো কাজে ব্যবহার হলো। 

ইত্তেফাক/আরকেজি