নড়াইলের কালিয়ায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদকৃত ভিজিডির ৫ বস্তা চাল উদ্ধার করেছে নড়াগাতি থানা পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার নড়াগাতি বাজারের সুভাষ সাহার সিমেন্টের দোকান থেকে চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ ইউপি সদস্যসহ ৩ জনকে জেল ও জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আরও পড়ুনঃ ব্যবসায়ীর ঘর থেকে সরকারি চাল উদ্ধার, মূলহোতা ইউপি সদস্য পলাতক
পুলিশ জানায়, বুধবার সকালে ওই থানা পুলিশ নড়াগাতি বাজারের সুভাষ সাহার সিমেন্টের দোকানে অভিযান চালিয়ে জয়নগর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মোশারেফ হোসেন ও সংরক্ষিত মহিলা আসন ৩ এর সদস্য রনি বেগমের লুকিয়ে রাখা ৫ বস্তা ভিজিডির চাল উদ্ধার করা হয়।
এ ঘটনার অপরাধে দোকান মালিকসহ দুই ইউপি সদস্যকে আটক করে পুলিশ। একইদিন দুপুরে কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদার ভ্রাম্যমান আদালতে আটককৃতদের হাজির করা হলে আদালত ইউপি সদস্য শেখ মোশারেফ হোসেন ও রনি বেগমকে ৩ মাস করে বিনাশ্রম জেলের আদেশ দেন। দোকান মালিক সুভাষ সাহাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
ইত্তেফাক/এমএএম