সাতক্ষীরার তালা মেলাবাজারস্থ কপোতাক্ষ নদের তীর হতে সদ্য জন্ম নেওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে এলাকাবাসী নদের তীরে শিশু দু’টির মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের মরদেহ দু’টি উদ্ধার করে।
তালা থানার ওসি মো. মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এটা সম্ভবত ভ্রূণ, তবে নবজাতক দু’টি ছেলে নাকি মেয়ে সেটা শনাক্ত করার উপায় নেই।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১ টার দিকে তালা মেলাবাজার হতে মাঝিয়াড়া রোডে কপোতাক্ষ নদে দুই জেলে মাছ ধরছিল। এ সময় তারা নদের তীরে দু’টি নবজাতকের লাশ দেখতে পায়। এরমধ্যে একটি লাশ নদের মধ্যে এবং অপরটি নদের পাড়ে (প্রায় ১ মিটার উপরে) ছিল। এ সময় জেলেরা স্থানীয় ক’জন যুবককে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নবজাতক দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরো পড়ুন: ব্যবসায়ীর ঘর থেকে সরকারি চাল উদ্ধার, মূলহোতা ইউপি সদস্য পলাতক
তবে প্রত্যক্ষদর্শীদের ধারণা, ৫-৬ মাস বয়সে গর্ভপাত করে এখানে ফেলে রাখা হয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নবজাতক দু’টি পুলিশ হেফাজতে রয়েছে। তবে এটা সম্ভবত ভ্রূণ, তাই এটি ছেলে নাকি মেয়ে সেটা শনাক্ত করার উপায় নেই।
ইত্তেফাক/এএএম