দৌলতখানে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলার দৌলতখানে অলিউর রহমান (৬৫) নামের এক বৃদ্ধর ঝুলন্ত লাশ নিজ বাড়ী থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিঝি বাড়ী থেকে লাশ উদ্ধার করা হয়।

খবর পেয়ে দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান ফোর্স সহ লাশ উদ্ধার করে  থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে নার্স নিহত 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় , দীর্ঘদিন ধরে বৃদ্ধ অলিউর রহমানের ছেলে মাসুম ও তার স্ত্রীর আছমার সঙ্গে পারিবারিক কলহ চলে আসছে। সর্বশেষ ঘটনার দিন ভোরে মাসুম ও তার স্ত্রীর আছমার সঙ্গে বৃদ্ধ অলিউর রহমানের বাকবিতন্ডা হয়। পরে সকাল সাড়ে ১০ টায় তার মেয়ে ফাতেমা বেগমের ঘরের পাশে অলিউর রহমানের ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।

এ ঘটনা প্রসঙ্গে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, অলিউর রহমানের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে এটি হত্যা? নাকী আত্মহত্যা?


ইত্তেফাক/এমএএম