করোনা ভাইরাস মহামারিতে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে ‘সেপটোস ফোর অ্যাডভ্যান্স টিম’ নামের একটি সংগঠন। ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যৌথভাবে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
সংগঠানের পক্ষ থেকে স্বল্পমূল্যে মাস্ক বিক্রয় করা হচ্ছে। এছাড়াও সাংসদ নিক্সন চৌধুরীর সহযোগিতায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া স্বল্প আয়ের মানুষের মধ্যে চাল, সবান ও স্যানিটাইজার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরো পড়ুন: সদরপুরে ১৮০০ পরিবারের পাশে নিক্সন চৌধুরী
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ইত্তেফাক/এএএম