প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিসিএস ট্যাক্সেশন এসোসিয়েশনের অনুদান

বিসিএস ট্যাক্সেশন এসোসিয়েশন এর পক্ষ হতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে এসোসিয়েশনের সদস্যদের একদিনের বেতন প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) গণভবন থেকে সংযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ নওগাঁ জেলাকে লকডাউন ঘোষণা

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের হাতে চেক তুলে দেন এসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন মহাসচিব মো ফজলে আহাদ কায়সার ও কোষাধ্যক্ষ কবির উদ্দিন মোল্লা।

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্রাণ বিতরণে যে কোনো অনিয়মের বিরুদ্ধে দলমত বিবেচনা না করে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রাণের অপব্যবহার আমরা বরদাশত করবো না। সেটা আমার দলেরই হোক বা অন্য দলেরই হোক আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

প্রতিটি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে সরকার নেওয়া ব্যবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই রিলিফ দেওয়া নিয়ে কোনো সমস্যা হলে সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। যেই এর সঙ্গে জড়িত সে যে দলেরই হোক তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা নেবো। কারণ গরীব মানুষের জন্য আমরা যে সহায়তা দেবো কেউ এর অপব্যবহার করবে, এটা আমরা বরদাশত করবো না।

ইত্তেফাক/এমএএম