সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আরো ৫জন আহত হয়েছেন। নিহতের নাম মো. জাকির হোসেন (২৭) ওই গ্রামের রুপাই মিয়ার ছেলে। তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় পুলিশ ২জনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি একই গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে মো. গয়াস মিয়া। বৃহস্পতিবার সকাল ১১টায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাজিতপুর গ্রামের রুপাই মিয়ার ছেলে নিহত জাকির হোসেরে সঙ্গে প্রতিপক্ষ এবং আটককৃত গয়াস মিয়ার কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় ও দাঁড়ালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে একজন ঘটনাস্থলেই নিহত এবং অপর আরো ৫জন আহত হন। তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাশেম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে এবং এলাকার পরিস্থিতি এখন শান্ত।
ইত্তেফাক/আরকেজি