জেলেদের হক মেরে ১৮৪ বস্তা চাল মজুদ, চেয়ারম্যানের নামে মামলা মেম্বাররা জেলে

বরিশালে জেলেদের জন্য সরকারি বরাদ্দের খাদ্যবান্ধব কর্মসূচির ১৮৪ বস্তা চাল এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার করেছে র‌্যাব। জেলেদের ১০ কেজি করে কম দিয়ে মজুদ করা হয়েছিল চালগুলো। বুধবার (১৫ এপ্রিল) রাতে জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলমের মালিকানাধীন ঘর থেকে উদ্ধার করা হয় চালগুলো।  এ ঘটনা র‌্যাব বাদি হয়ে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান র‌্যাব-৮ এর এএসসি সুপার মুকুর চাকমা।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত হালদার জানান, জেলেদের চাল ওজনে কম দেওয়ার অভিযোগে বুধবার রাতে ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা পাওয়া যায়। পরে সেখানে এ কাজের সাথে জড়িত থাকায় ভ্রাম্যমাণ আদালত দুই ইউপি সদস্য রোকনউজ্জামান ও জাকির হোসেনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ইত্তেফাক/এসি