মতলব উত্তরে করোনা উপসর্গে ১জনের মৃত্যু ও শনাক্ত ১ 

মতলব উত্তর উপজেলায় করোনার উপসর্গে ১জনের মৃত্যু ও ১জন শনাক্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন। এ নিয়ে মতলব উত্তরে করোনা রোগী শনাক্ত হলো চারজন।

জানা যায়, ওমান থেকে মাস ছয়েক আগে ফেরত শিকিরকান্দি গ্রামের করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও কাশি রোগে ভুগছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় তিনি মারা যান।  করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন। এছাড়া করোনায় আক্তান্ত রোগী মঙ্গলবার ঢাকায় পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। পরীক্ষায় তার রির্পোট পজেটিভ পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন জানান, মারা যাওয়া ব্যক্তির জ্বর, সর্দি, কাশিসহ করোনার কিছু উপসর্গ থাকায় আমরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করছি ও আক্রান্ত ব্যক্তিকে ঢাকায় পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরকেজি