রোগীদের জন্য ‘কুইক ডাক্তার’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম বাছেক কোভিট-১৯ ঠেকাতে এলাকার বাসিন্দাদের জন্য ব্যবস্থা করেছেন ‘কুইক ডাক্তার’। 

তাৎক্ষণিকভাবে এ সেবা পেতে খোলা হয়েছে দুটি হটলাইন নাম্বার।

কাউন্সিলর জানান, করোনায় ওয়ার্ডবাসীকে ঘরে রাখতেই তার এই ব্যক্তিগত উদ্যোগ। এ সেবা পেতে ফোন করতে হবে ০১৬৮৬ ৩৩৯২৮৮ ও ০১৬৭৬ ৬২১৭৫৯ এই দুই নাম্বারে। ফোন পেয়েই রোগীর বাসায় সেবা দিতে ডাক্তার চলে যাবেন।

শফিকুল ইসলাম বলেন, ডাক্তারের কাছে এবার আর রোগীকে আসতে হবে না। রোগীর কাছেই ডাক্তার চলে যাবেন। এজন্য যাবতীয় সব খরচের ব্যবস্থা আমি করব। রোগী সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে চিকিৎসা সেবা পাবেন। এই উদ্যোগটা সহজ হয়েছে আমার কিছু ডাক্তার সার্কেলের কারণে। 

তিনি আরো বলেন, আশা করি এখন আর কেউ বাসার বাইরে বের হবেন না। আমি চিকিৎসা সেবার পাশাপাশি এলাকার দুস্থ্য মানুষের জন্য খাবারেরও ব্যবস্থা করেছি।

ইত্তেফাক/জেডএইচ