রাশিয়া বিশ্বকাপের পর আর আর্জেন্টিনার জার্সি গায়ে তোলেননি বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি। ফেরার ব্যাপারে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনাও পাওয়া যায়নি। তবে বার্সেলোনা তারকা ফিরবেন বলে আশাবাদী আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কলানি।
স্কলানি বলেন, ২০১৯ সালের মধ্যেই তাকে দলে ফেরানোর চেষ্টা করবো। তার সাথে আলোচনা অব্যাহত থাকবে। আমরা আশাবাদী একটা ইতিবাচক কিছুই ঘটচে।
রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের সঙ্গেই শেষ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। ওই ম্যাচে হেরেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন দুইবারের বর্ষসেরারা।
ইত্তেফাক/এএম