নাগেশ্বরীতে তিনশ মানুষকে খাদ্য সহায়তা প্রদান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে চরাঞ্চলের তিনশ অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে মেঘনা গ্রুপ। 

শুক্রবার সকালে বেরুবাড়ীর চর রহমানেরকুটিতে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের প্রত্যেকের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন এডিসি জেনারেল হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম, ইউপি চেয়রম্যান আব্দুল মোত্তালেব, সংবাদকর্মী শফি খান প্রমুখ।

ইত্তেফাক/এসি‡