কুড়িগ্রামের ফুলবাড়ীতে কর্মহীন হয়ে পড়া একশজন মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন ও যুবলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ অনেকের উদ্যোগে শুক্রবার বিকালে নাওডাঙ্গা ডিএস দাখিল মাদ্রাসার মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন হয়ে পড়া মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় প্রেেত্যককে ৫ কেজি চাল, হাফ কেজি মসুর ডাল, এক কেজি লবন, ৩ কেজি আলু, হাফ কেজি সোয়াবিন তেল ও একটি করে সাবান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, পল্লী চিকিৎসক শাহজাদা খন্দকার, সহকারী শিক্ষক জয়নাল আবেদিন, ব্যবসায়ী বুলবুল আহম্মেদ, কাজল মিয়া প্রমুখ।
ইত্তেফাক/এসি