পুতিনের দুঃসময় আসছে: বাবা ভাঙ্গা

মারা গেছেন আজ ২২ বছর আগে, কিন্তু আজও তার ভবিষ্যদ্বাণী কার্যকর হচ্ছে বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। রহস্য জনক ওই নারী বুলগেরিয়ার বাবা ভাঙা নামে পরিচত। তিনি টুইন টাওয়ার’ ধ্বংস হয়ে যাওয়ার অনেক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন।পরে কাকতালীয় ভাবে তা মিলে যায় বলে দাবি করা হয়। 

২০১৯-এর জন্যও কিছু ভবিষ্যদ্বাণী করে গেছেন বাবা ভাঙ্গা। সে তালিকায় আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

তিনি বলেছিলেন, ২০১৯ সালে হুমকির মুখে পড়বেন পুতিন। এছাড়া দেশের মধ্যে পুতিনকে হত্যা চেষ্টা করা হবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন। অবশ্য কিছুদিন আগে পুতিনকে হত্যার ছক বানচাল করেছে বলে গোয়েন্দারা বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসে।

  

১৯৯৬ সালে বাবা ভাঙ্গা মারা যান। ছবি: সংগৃহীত। 

দক্ষিণ-পূর্ব ইউরোপের ওই নারীকে বলা হয় ‘নস্ত্রাদামুস অফ বালকান।’ আইএসের উত্থান ও ব্রেক্সিটের সমস্যার কথাও তিনি আগেই বলেছিলেন বলে খবরে জানানো হয়। এছাড়া তিনি তৃতীয় বিশ্বযুদ্ধেরও ভবিষ্যদ্বাণী করেছেন।   

সেইসঙ্গে ভয়ঙ্কর সুনামির কথাও বলেছেন বাবা ভাঙ্গা।  অনেকে বলেছেন, ইন্দোনেশিয়ার ভয়ংকর সুনামি তারই ইঙ্গিত।

আরো পড়ুন: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত 

অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা ভাঙ্গার ভবিষ্যৎ বাণীর অনেকে কড়া সমালোচনা করেছেন।   

কেউ বলেছেন, এসব ভিত্তিহীন। কেউ কখনো ভবিষ্যৎ বলতে পারে না। আরেক জন লিখেছেন, বাবা ভাঙ্গার কি হতাশা আর সর্বনাশের ছাড়া কোন ভবিষৎবাণী নেই। তথ্যসূত্র: মিরর, জি নিউজ।  

ইত্তেফাক/এসআর