করোনা ভাইরাসের বিস্তার রোধে ভিয়েতনাম জুড়ে চলছে লকডাউন। এ অবস্থায় অসহনীয় দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তাদের খাদ্য বিতরণের ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রাইস এটিএম (অটোমেটিক টেলার মেশিন)-এর সহায়তা নিচ্ছে দেশটির সরকার। স্বয়ংক্রিয়ভাবে টাকা ওঠানোর মতো যে মেশিন থেকে অসহায় মানুষ বিনা মূল্যে চাল সংগ্রহ করতে পারবেন। সপ্তাহে সাতদিন ও দিন-রাত ২৪ ঘণ্টা এ বুথ থেকে চাল সংগ্রহ করতে পারবেন হতদরিদ্ররা। প্রতিটি ব্যক্তি দিনে মাত্র দেড় কেজি চাল সংগ্রহ করতে পারবেন। মেশিন থেকে চাল সংগ্রহের আগে হাত স্যানিটাইজেশন করতে হবে।