কেরানীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের আব্দুল হান্নান (৫৫) করোনা রোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে চিকিৎসারত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন। এনিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনব্যাক্তি মারা গেলেন। এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৩ জন।

এতথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী কাজী মাইনুল ইসলাম।

ওসি জানান,কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া এলাকার বাসিন্দা আব্দুল হান্নান (৫৫) গত কয়েকদিন ধরে ঠাণ্ডাকাঁশি জ্বর ও গলাব্যাথা ভুগছিলেন। শুক্রবার বিকালে তার অবস্থার অবনতি ঘটলে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তারা পরীক্ষা করে তার দেহে করোনা সংক্রমণ পায়। পরে রাত ১০ টায় তার অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ কূ্র্মিটোলা হাসপাতালে হস্তান্তর করা হলে রাতেই তিনি চিকিৎসাধীন অবস্থা মারা যান। স্থানীয় প্রশাসন শনিবার সকালে ওই বাড়ির পরিবারের ১১ সদস্যকে কোয়ারেন্টাইনে রেখেছে। বাড়িকে লাল নিশানা দিয়ে এলাকাবাসীর চলাচল বন্ধ করেছে।   

এদিকে করোনা শনাক্তকরণের জন্য কেরানীগঞ্জে আরো ৭৪ জনের শরীরের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদফতর।  

ইত্তেফাক/এমআরএম