নেত্রকোনার মদন উপজেলায় শনিবার সকালে বজ্রপাতে এক শিশুসহ ২ জন নিহত এবং তিনজন আহত হয়েছে। আহতদের মদন হাসাপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে
নিহতরা হচ্ছেন মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগুনিয়া গ্রামের মঞ্জুরুল হকের পুত্র ইয়াহিয়া (২৫) এবং সেলিম মিয়ার পুত্র রায়হান(৯)। আহতরা হচ্ছেন টিপন(২৭), ইসলাম উদ্দিন (২২) এবং দুর্জয় (৯)
মদন পুলিশ এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ১০টি সময় মদনে হাওরের বোরো ধানের জমিতে যখন তারা কাজ করছিল, তখন ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং তিনজন আহত হন। সকলকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়াহিয়া এবং রায়হানকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ওসি রামিজুল হক বলেন, ময়না তদন্তের পর লাশ হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/এমআরএম