পিরোজপুরের ইন্দুরকানীতে করোনা রোগী সন্দেহে এক ভবঘুরে যুবককে জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ।
শনিবার সকালে উপজেলার পাড়েরহাটের লাহুরি থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। যুবককে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরে ওই যুবককে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে যুবককে হাসপাতালের আইসোলেশনে থাকার ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল।
আরো পড়ুন : গুরুদাসপুরে মেয়র কল্যাণ ট্রাস্ট থেকে চাল বিতরণ
উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, ভবঘুরে যুবকের জঙ্গলে পড়ে থাকার খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছি। যুবক তার নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারছে না। তার করোনা ভাইরাসের কিছু লক্ষণ রয়েছে। তাই তার নমুনা সংগ্রহ করে আইসোলেশনে রাখা হয়েছে।
ইত্তেফাক/ইউবি