ফুলবাড়ীতে ইউপি আওয়ামী লীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পাঁচ শতাধিক গরীব-অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান ফিজারের নির্দেশে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার দুপুর আড়াইটায় ইউনিয়নের গণিপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে ২নং ওয়ার্ডে ৬৫ জন গরীব-অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। এছাড়াও ৮টি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মঞ্জু রায় চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায় মমিনুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের চৌধুরী, সহ সভাপতি আনোয়ার সাদাত, সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, পূর্ণবেশ রায় চৌধুরী ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

ইত্তেফাক/এসি