ঘাটাইল হাসপাতালে অ্যাম্বুলেন্স নেই

দুই বছর যাবত ঘাটাইল হাসপাতালে আ্যম্বুলেন্স নেই। প্রয়োজনে পাশের বাসাইল উপজেলা থেকে ধার করা একটি লক্কর-ঝক্কর অ্যাম্বুলেন্স দিয়ে চলছে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি স্বাস্থ্যসেবা। তাছাড়া ধার করা অ্যাম্বুলেন্সটিও মাঝে মধ্যেই নষ্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়। এসময় রোগীর স্বজনরা মোটা অংকের বিনিময়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করছেন। 

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ২০১৩ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। তখন একটি অ্যাম্বুলেন্স পাওয়া যায়।  ২০১৭ সালে ২০ ডিসেম্বর  রেফার্ড রোগী বহন করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুর্ঘটনার কবল পড়ে অ্যাম্বুলেন্সটি সস্পূর্ণ অকেজো হয়ে পড়ে। এ অবস্থায় ২০১৮ সালের ২৫ নভেম্বর টাঙ্গাইল সিভিল সার্জনের মাধ্যমে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি পুরাতন অ্যাম্বুলেন্স ধার করে আনেন কর্তৃপক্ষ। 

এদিকে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান গত ২০১৯ সালের ২১ মার্চ  লাইন ডাইরেক্টর হেলথ (সিবিএইচসি) স্থাস্থ্য অধিদপ্তর, মহাখালী একটি ডিও লেটার এবং জেলা সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর আ্যাম্বুলেন্স বরাদ্দের চাহিদাপত্র প্রেরণ করা হলেও আজও তা জোটেনি। 

উপজেলা নিবার্হী অফিসার অঞ্জন কুমার সরকার জানান, একটি আ্যাম্বুলেন্স খুবই দরকার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান বলেন, বরাদ্ধ না পাওয়ায় রোগীদের ভোগান্তি হচ্ছে। আশা করছি কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন। 

ইত্তেফাক/এসি