ওজনে কম দেয়ার অপরাধে শনিবার রাজধানীতে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মোবাইল টিম।
যাত্রাবাড়ীর কলাপট্টি চালের পাইকারি আড়ত, মতিঝিল থানার এজিবি কলোনি সংলগ্ন টিসিবির পণ্য বিক্রির ট্রাকে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মণ্ডল।
অভিযানে চাল বিক্রির সময় ওজনে কম দেয়ার অপরাধে মেসার্স আহম্মেদ রাইসকে ১০ হাজার টাকা, মেসার্স আল আমিন রাইসকে ২ হাজার টাকা এবং চিনি, ছোলা, ডালে ওজনে কম দেয়ার অপরাধে কুমিল্লা জেনারেল স্টোরকে (টিসিবির ট্রাক সেল) ৫ হাজার টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
আরো পড়ুন : সাহায্য চাইলেন সৌদির কুখ্যাত কারাগারে বন্দি প্রিন্সেস
এ সময় হ্যান্ডমাইকে পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা করা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।
ইত্তেফাক/ইউবি