করোনা মোকাবেলায় ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে গঠন করা হয়েছে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’।
শনিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করে স্বাস্থ্য সেবা বিভাগ।
কমিটিতে সভাপতি করা হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি শিশু বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহকে।
আর সদস্য সচিব করা হয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যাপক ডা. নজরুল ইসলাম, বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শায়লা খাতুনকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
সদস্য হিসেবে আরো রয়েছেন- প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অবসটেট্ররিকেল অ্যান্ড গাইনোকলজিকেল সোসাইটি অব বাংলাদেশর প্রাক্তন সভাপতি অধ্যাপক রওশন আরা বেগম, আইসিডিডিআরবি মেটারনাল অ্যান্ড চাইল্ড রিসার্চ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ডা শামস এল আরেফিন এবং জ্যেষ্ঠ এনেসথিওলজিস্ট অধ্যাপক খলিলুর রহমান।
ইত্তেফাক/জেডএইচ