নিত্যপণ্যের উৎপাদন ও সরবরাহ ঠিক রাখতে ব্যাংক সেবা দেওয়া নির্দেশনা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে নিত্যপণ্যসহ দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর উৎপাদন, পরিবহন ও সরবরাহ চেইন অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যাংকিং সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য সরাসরি আমদানিকারকের মাধ্যমে প্রাপ্ত ডকুমেন্টের বিপরীতে পণ্য ছাড় করার পাশাপাশি আমদানি দায় পরিশোধের বিলম্ব না করতে বলা হয়েছে। 

আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত এক নির্দেশনা দিয়েছে।

বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ‘করোনা প্রাদুর্ভাবজনিত প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর উৎপাদন, পরিবহন ও সরবরাহ চেইন অব্যাহত রাখতে সহযোগিতা করতে হবে।’

এজন্য সরাসরি আমদানিকারকের মাধ্যমে প্রাপ্ত ডকুমেন্টের বিপরীতে পণ্য ছাড়করণ ও আমদানি দায় পরিশোধের বিষয়ে গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রনজেকশনস-২০১৮ এর ৭ম অধ্যায়ের ২৬ অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনা মোতাবেক ব্যবস্থাগ্রহণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন: বর্ষার আগেই হাওর এলাকার বাঁধগুলো মেরামতের নির্দেশ দিয়েছেন পানি সম্পদ 

একইসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ব্যাংকিং সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করতে সংশ্লি পক্ষকে জানাতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

ইত্তেফাক/কেকে