বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ মুনি সম্প্রদায়, নরসুন্দর সম্প্রদায় ও কর্মহীন ভ্যানচালকসহ ৮ শতাধিক দুঃস্থ পরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের নির্দেশনায় চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়ালের ব্যক্তিগত তহবিল থেকে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।
আরো পড়ুন : ভুঞাপুরে ঢাকা ফেরত ওষুধ কোম্পানির প্রতিনিধি করোনায় আক্রান্ত
রবিবার সকাল ১০টার দিকে চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপহার সামগ্রী প্রদানের উদ্বোধন করেণ উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জান্নাতুল আফরোজ স্বর্ণা, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চণা দেবী বড়ালসহ সকল ইউপি সদস্য।
ইত্তেফাক/ইউবি