নিজেদের উদ্যোগ ও অর্থে বড়লেখার ৬৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী সরবরাহ করেছেন বড়লেখা ফাউন্ডেশন যুক্তরাজ্যের সদস্যরা। বড়লেখা ফাউন্ডেশন যুক্তরাজ্যের সকল সদস্যদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়।
সংগঠনের সূত্রে জানা গেছে, বড়লেখা স্টুডেন্ট এসোসিয়েশন ও বাংলাদেশ স্কাউটস বয়েস এবং গার্লসের সদস্যদের সহযোগিতায় প্যাকেট করা হয়। প্রতিটি প্যাকেটে আছে চাল, মশুর ডাল, পেঁয়াজ, তেল, সাবান ও আলু। রবিবার সকাল ১১টায় বারইগ্রামে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকার জনপ্রতিনিধিদের কাছে খাদ্যসামগ্রীর প্যাকেটগুলো বুঝিয়ে দেওয়া হয়।
আরো পড়ুন : চিতলমারীতে ৮ শতাধিক দুঃস্থ পরিবারে ত্রাণ বিতরণ
এর আগে সংক্ষিপ্ত আলোচনায় জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলুর সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক, জেলা পরিষদ সদস্য জোবায়েদা ইকবাল, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, পৌরসভার কাউন্সিলর কবির আহমদ, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, লিটন শরীফ, বড়লেখা স্টুডেন্ট এসোসিয়েশনের বাকের আহমেদ, মাহবুবুর রহমান, হুমায়ুন রশিদ, শরীফ উজ্জামান, তাহের আহমেদ, বিপ্লব দাস প্রমুখ।
ইত্তেফাক/ইউবি