লকডাউন অমান্য করে বিয়ে করতে আসায় বরকে জরিমানা

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় লকডাউন অমান্য করে বিয়ে করতে আসেন বর। খবর পেয়ে রবিবার দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অভিযান পরিচালনা করে বরকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক।  

জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া গ্রামের বাসিন্দা ফুল মিয়ার পুত্র জসিম মিয়া লকডাউন অমান্য করে বিয়ে করতে আসেন জুড়ীর বাহাদুরপুর গ্রামে। 

আরো পড়ুন : করোনার প্রতিষেধকের নামে ছড়াচ্ছে নানা ভুয়া খবর

এ সময় সেখানে জনসমাগমের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিয়ে বাড়িতে গিয়ে বরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।


ইত্তেফাক/ইউবি