রাজবাড়ীর ৩ উপজেলায় শিশু খাদ্য বিতরণ কর্মসূচি চালু

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও হতদরিদ্র শিশুদের পুষ্টি নিশ্চয়তার লক্ষ্যে রাজবাড়ীর পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার শিশু খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের নির্দেশে শিশুদের ‘আদর্শ বাড়তি খাবার’ নামে একটি কর্মসূচি চালু করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. আশিক মাহমুদ মিতুল। শিশু খাদ্যের মধ্যে রয়েছে মৃষ্টিকুমড়া, বসুন্ধরা সুজি, চাল, ডাল, তেল, পেয়াজ, চিনি ও রসুন। 

জানা গেছে, পাংশা উপজেলায় ৫ হাজর, বালিয়াকান্দি ও কালুখালীতে ৩ হাজারসহ মোট ৮ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হবে।  

 

 

আরো পড়ুন : খুমেকের আরো দুই শিক্ষক করোনায় আক্রান্ত

কর্মসূচিতে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএফএম শফীউদ্দীন পাতা, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দীন বিশ্বাস, থানার ওসি মো. আহসান উল্লাহ, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানেটারি ইন্সেপেক্টর মো, তৈয়বুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. নিপা নন্দী, পৌর আওয়ামী লীগের সহসভাপতি দিপক কুন্ডু, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম মারুফ  প্রমুখ উপস্থিত ছিলেন।



 

 

 

 

ইত্তেফাক/ইউবি