মানিকগঞ্জে দৌলতপুরে ট্রাকচাপায় আব্দুল কাদের বিল্টু (৪৫) নামের এক মোটরসাইেকল আরোহী নিহত হয়েছে।
সোমবার সকাল ৬ টার দিকে উপেজেলার কালীবাড়ী মোড়ে এই ঘটনা ঘটে। নিহত বিল্টু মানিকগঞ্জ সদর উপেজলার পশ্চিম দাশড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল কিরম জানান, নিহত বিল্টু মানিকগঞ্জ শহরের ফারুক এন্টারপ্রাইজের ম্যানেজার ছিলেন। ভোরে টাংগাইল নাগরপুর থেকে ব্যবসার পাওনা টাকা নিয়ে মানিকগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে কালিবাড়ী মোড়ে আসলে একটি মালবাহী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলও গাড়ীটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম