করোনার থাবায় প্রায় একমাস ধরে কক্সবাজার পর্যটক শূন্য। ক্ষতির মুখে হোটেল মালিকরা। সারা বছর সৈকতে ফটোগ্রাফি করে, জলযান চালিয়ে, পণ্য সামগ্রী বিক্রি করে, সার্ফিং করে স্থানীয় অনেক ছেলে জীবিকা নির্বাহ করে। পর্যটক না থাকায় তারা কর্মহীন হয়ে পড়েছে। এসব কর্মহীন ছেলেদের ভুলেননি কক্সবাজারের পাঁচ তারকা হোটেল সায়মন বিচ রিসোর্টের এমডি মাহবুব রহমান রুহেল। বেকার হয়ে পড়া সৈকত-নির্ভর কর্মজীবী ছেলেগুলোর পরিবারে সম্প্রতি প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয় মানবিক উদ্যোক্তা মাহবুব রহমান রুহেলের পক্ষ হতে। হোটেলের আশেপাশে নিম্ন আয়ের মানুষের মাঝেও খাদ্যসামগ্রী প্রদান করা হয়।