করোনা ভাইরাসের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মাস্ক। এক দেশে আরেক দেশকে এই মাস্ক উপহার পাঠাচ্ছে আবার সুযোগ বুঝে ব্যবসায়ীরা এই মাস্কের দাম বাড়িয়েছে দিয়েছে। তাই অনেকেই এই মাস্ক তৈরি নিয়ে নানা ধরণের পরামর্শ দিয়েছেন। তবে এবার বলিউড সুপারস্টার বিদ্যা বালান ব্লাউস পিস দিয়ে মাস্ক তৈরি করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন।
করোনাকালে ভারতজুড়ে চলছে লকডাউন। আর এটি এখন বলিউড তারকাদের নিজ নিজ প্রতিভা প্রকাশে সাহায্য করছে। বলিউডের প্রতিভাবান অভিনেত্রী বিদ্যা বালান অভিনয় ছাড়াও যে অন্য কাজে বেশ পটু, এবার তাঁরই প্রমাণ দিলেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, এবার ব্লাউস পিস দিয়ে মাস্ক বানিয়ে দেখালেন বিদ্যা বালান। সামাজিক যোগাযোগ-মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে তাঁকে ব্লাউজ পিস দিয়ে মাস্ক বানাতে দেখা যায়।
বেশ চমৎকার একটি মাস্ক তৈরি করেছেন বিদ্যা। ভক্তদের এ রকম মাস্ক তৈরির চেষ্টা করতেও অনুরোধ জানিয়েছেন তিনি। এর আগে জীবনের অমূল্য উপহারগুলো উপলব্ধির সুযোগ করে দেওয়ায় করোনাভাইরাস পরিস্থিতিকে ধন্যবাদ জানিয়েছিলেন এই অভিনেত্রী।
ভিন্নধারার ভাবনা ও বক্তব্যের জন্য বিদ্যার যথেষ্ট পরিচিতি রয়েছে। প্রায়ই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে দেখা যায় এই অভিনেত্রীকে।
ইত্তেফাক/এসআই