চৌদ্দগ্রামে সৌদি প্রবাসীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির নির্দেশে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের দুই শতাধিক গরীব, অসহায় ও দিনমজুর পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা বোগদাদিয়া শাখার সভাপতি মো. সামছুল আলম খোকন।

সোমবার ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন চিওড়া ইউপি চেয়ারম্যান মো. একরামুল হক। এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব খন্দকার লিটন, প্রবাসী খোকনের পিতা কাজী নুরুল ইসলাম, ভাই সৌদিআরবের ব্যবসায়ী মো. রিপন, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, জামাল উদ্দিন।

ব্যবসায়ী সামছুল আলম খোকনের দেয়া ইফতার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন গরীব ও দিনমজুর পরিবারের সদস্যরা। 

প্রবাসী সামছুল আলম লেন, ‘সমাজের বিত্তবানদের উচিত করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষদের সহযোগিতায় এগিয়ে আসা। আমি প্রতি বছরের ন্যায় এবারও রমজান উপলক্ষে মানুষের পাশে থাকা চেষ্টা করেছি। দুঃসময়ে অসহায় মানুষের পাশে থাকলে সৃষ্টিকর্তা আল্লাহ বেশি খুশি হন’।

ইত্তেফাক/এমআর