রাজশাহী-৬ আসনের সাংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষ থেকে তার নির্বাচনী এলাকা (চারঘাট-বাঘায়) ত্রাণের চালের সাথে বিভিন্ন রকম সবজি বিতরণ করা হয়েছে। সোমবার (২০-এপ্রিল) দুই উপজেলায় ২ হাজার ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে এ সকল সবজি বিতরণ করা হয়।
সোমবার সকালে চারঘাট সদর ও সারদা ইউনিয়নে ১১৮৩ এবং বিকেলে বাঘার গড়ড়ি ইউনিয়ন ও আড়ানী পৌর এলাকায় ৯১৭ হতদরিদ্র পরিবারকে ত্রাণের চালের সাথে স্থানীয় সাংসদ শাহরিয়ারি আলমের পক্ষ থেকে সবজি দেয়া হয় বলে নিশ্চিত করেন দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা ও শাহিন রেজা। এ সব সবজির মধ্যে ছিলো- মিষ্টি কুমড়া,আলু, করোলা,লাউ ও পিঁয়াজ।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এপিএস সিরাজুল ইসলাম বলেন, দুর্যোগের মধ্যে চারঘাট-বাঘার কোন মানুষ যেন কষ্টে না থাকে, সেই বিবেচনা থেকে সরকারের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিজস্ব অর্থায়নে সবজি বিতরণ শুরু করেছেন।
তিনি বলেন, চারঘাট বাঘার কিছু কৃষক করোনা সংকটে সবজির ন্যায্য মুল্য না পাওয়ার কথা বলায় মাননীয় মন্ত্রী এলাকার সবজি এলাকায় বিতারণ করার সিদ্ধান্ত নেন।
এর আগে করোনা সংকট মোকাবেলায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে বাঘায় ত্রাণ সামাগ্রী বিতারণ করেন প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, আড়ানী পৌর আ’লীগের সভাপতি শহিদুজ্জামান সাহেদ ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা।
সামাজিক দুরুত্ব বজায় রেখে ত্রাণ বিতারণ কালে আড়ানী পৌর মেয়র মুক্তার আলী বলেন, মরণ ব্যাধী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ছাড়া অন্যান্য সকল দোকান ও যানবাহন বন্ধ রয়েছে। এর ফলে নিম্ন আয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন। আর তাদের পাশে এসে দাড়িয়েছেন আমাদের প্রিয় নেতা ও স্থানীয় সাংসদ শাহরিয়ার ভাই।
ইত্তেফাক/এমআর