কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে এক কিশোরী(১৫) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার এ ঘটনায় নিকলী থানায় তিনজনকে আসামি করে ওই কিশোরীর মা মামলা করেন। এ ঘটনায় পুলিশ সোমবার রাতেই তিনজনকে আটক করেছে।
ওই কিশোরীর বাড়ি কিশোরগঞ্জে নিকলী উপজেলায়। আটককৃত তিনজন হলেন নিকলী গুরুই ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মো. সালামিন(১৮), একই গ্রামের পনু মিয়া (১৮) ও গুরুই পালপাড়ার মো. রাকিব (১৯)।
মামলার এজাহারে বাদী লিখেছেন, ওই কিশোরী শুক্রবার (১৭এপ্রিল) রাতে তার নিজ ঘরে একা ঘুমিয়ে ছিল, মা-বাবা ছিল পাশের ঘরে। রাত প্রায় ১১টার দিকে আসামিরা বেড়া কেটে কিশোরীর ঘরে প্রবেশ করে। পরে তাকে মুখে চাপা দিয়ে একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে কিশোরীকে পালাক্রমে তিনজন ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরীর ডাক-চিৎকারে বাবা-মা ও এলাকার লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। বিষয়টি তার মা-বাবা সোমবারে বিকেলে এসে নিকলী থানা– পুলিশকে জানান।
নিকলী থানার ওসি শাসছুল আলম সিদ্দিকী জানান, পুলিশ ঘটনা শুনার পর অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।
ইত্তেফাক/এমআর