জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট্ট মানিক গ্রামে আরিফ হোসেন (৩৩) নামের এক যুবকের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিনি ঐ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, আক্রান্ত আরিফ নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার শ্রমিক। সোমবার রাত নয়টায় করোনা ভাইরাস শনাক্তের বিষয়টি জয়পুরহাট সিভিল সার্জন সেলিম মিঞা নিশ্চিত করেছেন।
আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম বেনু জানান, আরিফ গত ১০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ি ফেরেন। পরে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় তার নমুনা সংগ্রহ করে রাজশাহী পরীক্ষার জন্য পাঠানো হয়।
জয়পুরহাট সিভিল সার্জন সেলিম মিঞা জানান, আক্রান্ত ব্যক্তির রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তিকে রাতেই আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর আইএইচটি আইসোলেশনে নেওয়া হয়েছে।
ইত্তেফাক/এএম