দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছনে থেকে ধাক্কা, নিহত ১ আহত ৩

টাঙ্গাইলের বাসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর একটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই ট্রাকের সহকারী ও দুই যাত্রী। মঙ্গলবার রাত ৩টার দিেেক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্লা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাক চালকের নাম মো. হোসেন আলী (৩০)। তিনি  ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা। আহতরা হলেন- দাঁড়ানো ট্রাকের সহকারী নাইম, যাত্রী মোছা. জান্নাতুল ও মো. ফাকুরু।

টাঙ্গাইল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৮৩৪৭) ঠাকুরগাঁও যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা অপর ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১১-৫৫৯১) পেছন থেকে ধাক্কা দেয়।

নিহত ট্রাক চালকের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনালেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ইত্তেফাক/এসি