চিফ হুইপের নির্দেশে শিশু খাদ্য বিতরণ

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে মানবতার ফেরিওয়ালা মোহসেন উদ্দিন সোহেল বেপারী তার নিজস্ব অর্থায়নে গরীব, দুঃস্থ ও অসহায় ছেলে মেয়েদের মাঝে শিশু খাদ্য বিতরন করেছেন। 

মঙ্গলবার দুপুরে কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ৪ শতাধিক শিশুর মাঝে প্রত্যেককে ১ প্যাকেট দুধসহ বিভিন্ন শিশুখাদ্য বিতরণ করা হয়। বিকালে তিনি মধ্যবিত্ত আরো শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে শিশু খাদ্য বিতরন করেন। এছাড়া তিনি গত শনিবার ভোর থেকে শুরু করে রবিবার রাত পর্যন্ত ২ হাজার ৩০০ অসহায় ও মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছেন।

শিশুখাদ্য পাওয়া এক মধ্যবিত্ত শিশুর মা বলেন, আমার স্বামী ছোট একটি দোকান করে। লকডাউনের জন্য দোকানটি তা আবার এক মাসের জন্য বন্ধ রয়েছে। জমানো কিছু টাকা ছিল তা প্রায় শেষ পর্যায়ে। স্থানীয় এমপি নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে আমাগো চেয়ারম্যান সোহেল বেপারী আজ  আমাদের বাড়িতে এসে শিশুখাদ্য দিয়ে গেছে। এর আগেও তিনি চাল,ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়ে গেছেন। আর বলে গেছেন এমপি মহোদয়ের নির্বাচনী এলাকায় কেউ না খেয়ে থাকবে না।

৮০ বছরের এক বৃদ্ধ তারা মিয়া বলেন, এমাগো এমপি নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে বিভিন্ন খাদ্যসামগ্রী পেয়েছি। আমার কোন ছেলে মেয়ে নেই। মানুষের মুখে শুনতেছি কি না কি একটি ভাইরাস বের হয়েছে। এজন্য বাজারে বের হয়ে ভিক্ষা করতে পারছিনা। এমাগো এমপি ও সোহেল চেয়ারম্যান না থাকলে হয়তো এবার না খেয়ে ঘরে মরে পড়ে থাকতাম। 

australia sydney macquarie university থেকে এমবিএ ডিগ্রি অর্জনকারী ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মানবতার ফেরিওয়ালা কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল বেপারী বলেন, লকডাউনের শুরু থেকেই জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপির নির্দেশে কঠোর নীতিমালা মেনে শিবচর উপজেলার সর্বত্র প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া সম্ভব হয়েছে। চিফ হুইপের পক্ষ থেকে ৩০ হাজারের বেশি মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌছিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং জেলা আওয়ামীলীগ। এবার চিফ হুইপের নির্দেশে আমি মধ্যবিত্ত ও প্রকৃত অভাবীদের বাড়ি বাড়ি গিয়ে শিশুখাদ্য, বিভিন্ন খাদ্যসামগ্রী ও কিছু নগদ টাকা বিতরণ করছি। আমি চাই আপনারাও আমাদের সঙ্গী হোন। মানবতার কল্যাণে অংশীদার হোন আপনারাও। কারণ এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো আপনার-আমার সবারই ঈমানি দায়িত্ব।

ইত্তেফাক/ইউবি/এমআরএম