কিমের অসুস্থতার উপর নজর রাখছে আমেরিকা

অস্ত্রোপচারের পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আশঙ্কাজনক অবস্থায় আছেন এমন প্রতিবেদনের প্রকাশের পর আমেরিকা গোয়েনন্দারা পরিস্থিতির দিকে বিশেষভাবে নজর রাখছে।  যদিও আমেরিকার পক্ষ থেকে এ বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি। 

সিওলের ওয়েবসাইট দ্য ডেইলি এনকে জানিয়েছে, কার্ডিয়ো ভাসকিউলার অস্ত্রোপচার করতে হয়েছে কিম জং উনের।তিনি অনেকটাই সেরে উঠেছেন। 

আরো পড়ুন : এই প্রথম উদযাপনহীন কাটল রানি এলিজাবেথের জন্মদিন

এদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি উত্তর কোরিয়ায় প্রেসিডেন্ট কিম জং উনের একটি অস্ত্রোপচারে হয়েছে। আর এরপর তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন। আর এ জন্যই গত ১৫ এপ্রিল কিম জং উন তার দাদার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।


ইত্তেফাক/ইউবি