ডামুড্যায় আরও ২ জনের করোনা শনাক্ত

ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডের বিশাকুড়ি গ্রামে আরও ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে ডামুড্যায় করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩ জন। 

জানা যায়, দুইজনের শরীরে করোনার লক্ষণ দেখা দিলে নমুনা পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়। প্রাপ্ত রিপোর্টে পরিপ্রেক্ষিতে বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন জেলা করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ডা. মো: আ: রশিদ। 

তিনি বলেন,ডামুড্যা উপজেলার আরও ২টি নমুনার ফলাফল আমাদের হাতে এসেছে এবং তা পজেটিভ। এ ছাড়াও নড়িয়া উপজেলায় একটি ফলাফল হাতে এসেছে সেটাও পজেটিভ। এই নিয়ে বর্তমান শরীয়তপুর জেলায়  করোনা আক্রান্ত ১০ জন শনাক্ত হলো।

এ ব্যাপারে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ মুঠোফোনে জানান, করোনা পজিটিভ সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা এই এলাকার আশপাশের  বাড়িগুলো  লকডাউন করা হয়েছে।  স্বাস্থ্য বিভাগীয় টিম তাদের বাড়িতে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করছেন।

ইত্তেফাক/এমআরএম