ভারতে আটকে পড়া তাবলিগের তিন শতাধিক সাথীকে দেশে আনা হচ্ছে 

দাওয়াতি কাজে ভারতে গিয়ে করোনা ভাইরাসের মহামারিতে আটকে পড়েছেন তাবলিগ জামাতের তিন শতাধিক বাংলাদেশি সাথী। এই জামাতে নারীরাও রয়েছেন। আটকে পড়া বাংলাদেশিদের দিল্লি থেকে আকাশপথে দেশে ফিরিয়ে আনছে সরকার।

তাবলিগের যেসব সাথী আটকে পড়েছেন তাদেরকে অনতিবিলম্বে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের mission.newdelhi@mofa.gov.bd ই-মেইলে সংযুক্ত ছক অনুযায়ী নাম, পাসপোর্ট নম্বর, ই-মেইল ও বর্তমান ঠিকানাসহ নিবন্ধন করার জন্য বলা হয়েছে। 

আরো পড়ুন: মাগুরায় প্রথম করোনা রোগী শনাক্ত 

তাবলিগ জামাতের পক্ষ থেকে আজ বুধবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ করতে মুনিরুজ্জামানের +৮৮০১৬৭০০৭৭৩৭৭ ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ইত্তেফাক/এএএম