ডা. মঈনের বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনার অভিযোগে যুবক গ্রেফতার

ওসমানী মেডিক্যাল  কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মৃত্যুবরণকারী ডা. মঈন উদ্দিন বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনায় সাইবার পুলিশ (সিআইডি) রিয়াজুল আবির (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে। আজ বুধবার রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ১৫ এপ্রিল ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনায় মৃত্যুবরণ করার পর এ বিষয়ে চিকিৎসক সমাজকে উসকে দেবার জন্য কতিপয় কুচক্রি মহল মৃত ডাক্তারকে জড়িয়ে নানান কুৎসামূলক বক্তব্য স্যোশাল মিডিয়া তে প্রচার করতে থাকে। এতে চিকিৎসকদের অনেকেই সাইবার পুলিশের সাথে যোগাযোগ করে এবং সামাজিক মাধ্যমে অপপ্রচারকারী দায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়। 

তাছাড়া সাইবার পুলিশের ২৪/৭ অনলাইন মনিটরিং সেল ডা. মঈন উদ্দিনসহ চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বিভিন্ন পোস্ট শনাক্ত করে। তারই ধারাবাহিকতায় সাইবার পুলিশের একটি বিশেষ টিম রাজধানীর বাড্ডা এলাকা থেকে  আজ অভিযুক্ত এইচ এম রিয়াজকে ( পিতা-মৃত আব্দুস ছাত্তার, মাতা-কচিরন নেছা, সাং-দাওকাঠী, পোস্ট-শ্যামপুর, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল) গ্রেফতার করে। তার কাছে থেকে একটি মোবাইল সেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

ইত্তেফাক/কেকে